Type Here to Get Search Results !

প্রকল্পের টাকা অনিয়মের তথ্য প্রকাশ করায় সাংবাদিককে মেরে পুলিশে দেওয়ার হুমকি।

 পাবনার সুজানগর উপজেলার হাটখালী বাজার মসজিদের টাকা আত্মসাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আনন্দ টিভি পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানাকে মেরে পুলিশে  দেওয়ার অভিযোগ উঠেছে। 


হাটখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নান ফোনে পাবনা-২ আসনের এমপি এ,কে,এম সেলিম রেজা হাবিবের নাম ব্যবহার করে এসব কথা বলেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

ভুক্তভোগী সাংবাদিক আনন্দ টেলিফোনে পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা বলেন একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে নিজের কাছে রেখে দেওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। 

এ বিষয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ,কে,এম সেলিম রেজা হাবিব জানান, কেউ তার নাম ব্যবহার করে কাউকে হুমকি দিলে তার দায় তিনি নেবেন না। তিনি আরও বলেন, সাংবাদিক রানার সঙ্গে আমার কোন পূর্ব শত্রুতা নেই, সে ভালো নিউজ করে, যদি আমার দলের কেউ কোনো সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকর।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান জানান, প্রকল্পের অর্থবছরের মধ্যে কাজ সম্পন্ন না হলে, প্রকল্পের অর্থ ফেরত নেওয়া হবে । 

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাফফর হোসেন  জানান অভিযোগ পেয়েছি সঠিক তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।