Type Here to Get Search Results !

সুজানগরে কনটেন্ট ক্রিয়েটরের উপর হামলা ও মারপিটের অভিযোগ।


পাবনার সুজানগর উপজেলার চরগোবিন্দপুর ডাঙ্গাপাড়ায় জমিজমা সংক্রান্ত একটি ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে 'হৃদয়ে চরগোবিন্দপুর পাবনা' ফেসবুক পেজের এডমিন মো: রফিকুল ইসলাম শারীরিকভাবে লাঞ্ছিত ও জীবননাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

​ভুক্তভোগী মো: রফিকুল ইসলামের অভিযোগ সূত্রে জানা যায়, চরগোবিন্দপুর মধ্যপাড়ার টুকাই প্রাং-এর ছেলে হাফিজুর রহমান (পেশায় দাঁতের ডাক্তার, যার কাশিনাথপুরে দাঁতের চেম্বার রয়েছে) এবং তার সাথে থাকা আরও আনুমানিক ১০-১২ জন ব্যক্তি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত।

​ঘটনার বিবরণ দিয়ে রফিকুল ইসলাম জানান, তিনি একজন সচেতন নাগরিক এবং ‘হৃদয়ে চরগোবিন্দপুর পাবনা’ পেজের এডমিন হিসেবে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় জনগণের সামনে তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় চরগোবিন্দপুর ডাঙ্গাপাড়ায় জমিজমা সংক্রান্ত একটি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে অভিযুক্ত হাফিজুর রহমান ও তার সহযোগীরা আকস্মিকভাবে তার ওপর চড়াও হয়।


​তারা রফিকুল ইসলামের গলায় গামছা ও গায়ের টি-শার্ট ধরে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যায় এবং শারীরিকভাবে লা


ঞ্ছিত করে। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ধারণকৃত সব ভিডিও মুছে ফেলে এবং পরবর্তীতে মোবাইলটি ফেরত দেয়। এ সময় তাকে প্রকাশ্যেই জীবননাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।


​পেশাগত বা সামাজিক দায়িত্ব পালনকালে একজন সচেতন নাগরিকের ওপর এমন বর্বরোচিত ও অনাকাঙ্ক্ষিত আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


​ভুক্তভোগী মো: রফিকুল ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন, "এলাকার স্বার্থে সত্য তুলে ধরতে গিয়ে এ ধরনের আচরণের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমি গ্রামবাসী, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অন্যায়ের প্রতিকার নিশ্চিত করতে জোরালো সহযোগিতা কামনা করছি।"


​এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।